সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ১৫ মার্চ থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো(Metro)। একই দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান নয়, রুবি-নিউ গড়িয়া, জোকা-মাঝেরহাট পরিষেবাও শুরু হচ্ছে থেকে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ১৩০টি রেক চলবে এই লাইনে। প্রথম মেট্রো শুরু হবে ৮:৩০ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩:৩৫ মিনিট। অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। অফিস টাইম ছাড়া ছাড়া ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।
জানা গিয়েছে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে। আর এসপ্ল্যানেড(Esplanade) এবং হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিন চলবে। সূত্রের খবর, দুর্গাপুজোর পর থেকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। আপাতত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রয়েছে এই রুট। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে।
আরও পড়ুন India vs England: রোহিত-গিলের শতরান, সরফরাজ-দেবদত্তের অর্ধশতরান, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত
প্রসঙ্গত, ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডর তৈরি হয়েছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা রয়েছে। যার মধ্যে ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। মেট্রে যখন গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলো জ্বলে উঠলেই বোঝা যাবে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা। এছাড়াও জলস্তরের ৩৫ মিটার নীচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগও মিলবে।
#Thegangametro
#kolkataeastwestmetro
#kolkatametro
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা