Home » Bengali Recipe: চিংড়ি দিয়ে ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এঁচোড়ের পাতুরি

Bengali Recipe: চিংড়ি দিয়ে ঝোল কিংবা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এঁচোড়ের পাতুরি

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ এঁচোড় চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো এঁচোড় পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে এঁচোড়ের পাতুরি। পাতুরি মানেই যে ভেটকি অথবা কাতলা, তা নয়। সেই দস্তর ভেঙ্গে এবার পাতে পড়ুক ঠাকুরবাড়ি স্টাইলে এঁচোড়ের পাতুরি। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এঁচোড়ের পাতুরি। এঁচোড়ের পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণঃ
এঁচোড়: ৫০০ গ্রাম (সেদ্ধ করে বাটা)
পোস্ত বাটা: ৩ টেবিল চামচ
নারকেল বাটা: ৫ টেবিল চামচ
কলাপাতা: প্রয়োজন মতো
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
নুন ও চিনি: স্বাদমত

আরও পড়ুন  CAA Rules: বিক্ষোভ-সাধুবাদ-মতান্তর! তারই মাঝে পোর্টালে নাগরিকত্বের আবেদন আজ থেকে, জেনে নিন কোন কোন নথি লাগবে

রসুন বাটা: ২ টেবিল চামচ
সর্ষে বাটা: ৫ টেবিল চামচ,
কাঁচালঙ্কা বাটা: ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা চেরা: ৫টি
সর্ষের তেল: ৫ টেবিল চামচ

আরও পড়ুন  CAA Rules: ‘সিএএ আইন ছুড়ে ফেলে দিন, কেউ নাগরিকত্ব কাড়তে এলে বুঝে নেব’, হাবরা থেকে হুঙ্কার মমতার

প্রণালী:
প্রথমেই এঁচোড় পরিষ্কার করে নিন। এরপর ডুমো ডুমো করে কেটে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখুন। এবার জল ঝরিয়ে এঁচোড়গুলি বেটে নিন। খেয়াল রাখবেন খুব মিহি যেন না হয়। একটি পাত্রে এঁচোড় বাটা, নুন, চিনি, রসুন বাটা, হলুদ, লঙ্কা, পোস্ত বাটা, সর্ষে বাটা ও সরষের তেল একসঙ্গে মেখে নিন। এরপর কলাপাতা চৌকো করে কেটে গ্যাসে সেঁকে নিন। এবার কলাপাতায় এঁচোড়ের মিশ্রণ রেখে তার উপর একটি করে কাঁচালঙ্কা রেখে ভাল করে সুতো দিয়ে বেঁধে নিন। এবার ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে পাতুরি গুলি দিয়ে দিন। দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মিনিট পনেরো পর নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় এঁচোড়ের পাতুরি।

#latestbengalinews

#bengalirecipe

About Post Author