সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ সোমবার থেকে গোটা দেশে চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন(CAA)। এদিন সন্ধ্যায় গেজেট নোটিফিকেশন জারি করে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচন, তারই মাঝে সিএএ বিজেপির ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০১৯ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস করিয়ে নেয় নরেন্দ্র মোদি সরকার। এরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। মূলত অসমে বড় প্রতিবাদ সংগঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুর হয়। প্রতিরোধের হিংসায় প্রাণ হারায় অন্তত ১০০ জন। অ-বিজেপি শাসিত রাজ্যগুলি, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকর করার চরম বিরোধীতা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২০১৪র ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম অভিবাসীদের ভারতে নাগরিকত্ব দেবে কেন্দ্র সরকার। মূলত সিএএ কার্যকর করা নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজ অনেকটাই আতঙ্কে পড়েছিল। দেশজুড়ে প্রশ্ন উঠছিল ,তাহলে কি এবার দেশ ছাড়ার সময় এসেছে? তবে, ভারতে বসবাসকারী সংখ্যালঘু মুসলিম সমাজকে আশ্বস্ত করেছে কেন্দ্র। কেন্দ্র সরকার বক্তব্যে জানিয়েছিল, সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিম অধ্যুষিত যে সমস্ত দেশ অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান ,বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে পালিয়ে আসা সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু ,খ্রিস্টান, জৈন বৌদ্ধ, পার্সিদের ভারতের নাগরিকত্বের আবেদন পেতে সাহায্য করবে। যখন সংসদে বিল পাসের পরে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করার পর সিএএ কার্যত আইনে পরিণত হয় তখন থেকেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়ে ওঠে। তাদের দাবি, মুসলিমদের প্রতি বৈষম্য মূলক আচরণ এবং সংবিধানের যে ধর্মনিরপেক্ষ নীতির রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে।
আরও পড়ুন ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতা
নাগরিকত্বের জন্য আবেদন অনলাইনে মাধ্যমে করা হবে। পোর্টালটিতে লগ ইন করতে হলে আপনাকে যেতে হবে Indiancitizenshiponline.nic.in ওয়েবসাইটে। প্রথমেই যিনি আবেদন করবেন তাকে এই পোর্টালের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরেই শুরু হবে নথি আপলোড করার প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের সময় আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আসবে। সেই ওটিপিতে ক্লিক করে আপনাকে সাইটে লগইন করতে হবে। লগইন করার পর প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র দরকার সেই নথিপত্র আপলোড করতে হবে এই ওয়েবসাইটে। যদি আপনার দেওয়া তথ্য এবং কাগজপত্র সঠিক থাকে, সেক্ষেত্রে আপনাকে নাগরিকত্ব প্রদান করা হবে। পাশাপাশি ভারতীয় নাগরিক হিসেবে নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি হলফনামা জমা দিতে হবে। আপনি যে ভারতের বাসিন্দা ছিলেন তার জন্য কোন একজন ভারতীয় নাগরিকের সচিত্র ফলকনামায় স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত যেকোনো একটি ভাষায় তার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং আপনি যে হলফনামা দিয়েছেন ,,সেই হলফনামা সঠিক তার সত্যতা যাচাই করার জন্য কোন একজন ভারতীয় নাগরিকের থেকে হলফনামা নিতে হবে। উভয় কাগজপত্রই উক্ত পোর্টালে আপলোড করতে হবে।
যদিও সংশোধিত নাগরিকত্ব আইন চালু হতেই অসমের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। অসম জাতীয় পরিষদের প্রেসিডেন্ট লুরিন জ্যোতি গগৈ এবং অসমের ১৬ টি বিরোধী দলের জোট রাজ্যজুড়ে হরতালের ডাক দিয়েছে,পাশাপাশি হুংকার দেওয়া হয়েছে জনতা ভবন ঘেরাও করার। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রতিবাদ করার ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও, আদালতের নির্দেশের বিরোধিতা করা উচিত নয়। তিনিও পাল্টা হুংকার দিয়ে জানিয়েছেন, যদি সিএএ-র বিরোধিতা করে কোন রাজনৈতিক দল, তাহলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। একদিকে যখন অসমে হরতাল এবং প্রতিবাদের আগুনে জ্বলছে তখন সিএএ কার্যকর করার বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে ভারতীয় মুসলিম লীগ এবং ডিওয়াইএফআইয়ের মত একাধিক সংগঠন। ইতিমধ্যেই তাঁরা সিএএ কার্যকর করার নির্দেশের স্থগিতাদেশ চেয়ে দেশে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। যদিও মুসলিম জামাত তাঁরা সিএএ-র পক্ষে অবস্থান নিয়েছে। জামাত প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভী বারেলিভি জানান, এই আইন আরও আগে আনা উচিত ছিল। ভারতীয় মুসলিমদের এই নাগরিকত্ব আইন নাগরিকত্ব কাড়বে না। ফলে, মঙ্গলবার থেকে অনলাইনে সিএএ-এর রেজিস্ট্রেশন চালু হলেও, দেশজুড়ে কিছু কিছু জায়গায় প্রতিবাদের আগুন জ্বলছে। দেশের শীর্ষ আদালতে মামলা হয়েছে, এখন দেখার বিষয় এটাই যে, দেশের শীর্ষ আদালত এই বিষয়ে কি পদক্ষেপ নেয়।
#CAA
#latestbengalinews
#trendingnews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর