সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মঙ্গলবার রাত দুটো নাগাদ ভয়াবহ আগুন লাগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ধূপকাঠির কারখানায়। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ছ’টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় পাঁচটি মোটর পাম্প নিয়ে আসা হয়। সেই পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু পুকুরের জল শেষ হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। এই অগ্নিকাণ্ডে ৩৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রফিকগঞ্জে ধূপকাঠির কারখানাটি দীর্ঘদিনের পুরনো কারখানা। প্রতিদিন সেখানে প্রায় দেড় থেকে দু’হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত দু’টো নাগাদ ধূপকাঠি কারখানার নিরাপত্তারক্ষী হঠাৎই দেখেন কারখানা থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। কারখানার নিরাপত্তারক্ষীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগান।
আগুন নিয়ন্ত্রণে না আসায় তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। ততক্ষণে আগুন ছড়িয়ে যায় ধূপ কারখানা সংলগ্ন সাবান কারখানাতেও। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। কিন্তু, বুধবার সকালে দশটা বেজে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় পাঁচটি মোটর পাম্প নিয়ে আসা হয়। সেই পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু পুকুরের জল শেষ হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখে বোঝাই যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কি কারনে আগুন লেগেছে জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে গোটা কারখানা পুড়ে যেতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন সেখানে কর্মরত মানুষজন।
#DaspurFire
#latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?