সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলি জেলার গুড়াপে। একটি টোটো গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়িটি টোটোর উপরে উঠে যায়। টোটোতে একাধিক যাত্রী বসেছিলেন। গুরুতর আহত হন তাঁরা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জন মারা গিয়েছে। মৃতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলেই জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে খবর, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি টোটোর উপর হঠাৎ একটি ডাম্পার উঠে যায়। ডাম্পারের চাকার তলায় পৃষ্ট হয়ে যাত্রীরা আহত হন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় গুড়াপ থানার পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপরই সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। যদিও টোটোর চালক বেঁচে আছেন।
অন্যদিকে, এই দুর্ঘটনার কারণে কংসারিপুর মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ওই ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
#latestbengalinewa
#RoadAccidentinGurap


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?