সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চঃ ঝোল হোক কিংবা কষা হোক বা ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ডিম। সই-পোস্ত মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন ডিম দই-পোস্ত। ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম দই-পোস্ত। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে ডিম দই-পোস্ত। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে ডিম দই-পোস্ত। ডিম দই-পোস্ত বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সিদ্ধ ডিম- ৫টি
শুকনো লঙ্কা- ৫ থেকে ৬ টি
তেজপাতা- ৩টি
পোস্ত বাটা- ৩ চামচ
কাঁচা লঙ্কা বাটা- ২ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
টমেটোবাটা-আধকাপ
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ২টি
সর্ষের তেল- পরিমাণ মত
টক দই-২ চামচ
নুন-স্বাদ মতো
চিনি-স্বাদ মতো

প্রণালী
প্রথমেই সিম সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে কষাতে থাকুন। এবার এর মধ্যে দিন কাঁচা লঙ্কা গুঁড়ো ও লঙ্কা বাটা। পুরো মশলাটাই ভালোভাবে কষাতে থাকুন। কিছুক্ষণ পরে তাতে দই ও পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প জল দিন। এরপর স্বাদ মতো নুন ও চিনি ছড়িয়ে দিয়ে সিদ্ধ ডিমগুলি দিয়ে দিন। সব শেষে নামানোর ঠিক আগে কাঁচা সর্ষের তেল ঢেলে পরিবেশন করুন ডিম দই-পোস্ত।
#latestbengalinews
#bengalirecipe


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি