সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চঃ হোলির আগেই বড়সড় সুখবর শোনাল পূর্ব রেল। ২৫ মার্চ, দোল উপলক্ষে যাত্রী পরিষেবায় একাধিক স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের। হোলিতে সাধারণ মানুষের মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে। এহেন পরিস্থিতিতে হোলিতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ও ব্যাপক ভিড় এড়াতে ৬টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway)। এর ফলে বাড়তি ষোলো হাজার যাত্রী রেলে যাত্রা করতে পারবেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা-গোরখপুর, শিয়ালদা-গয়া, শিয়ালদা-পুরী, কলকাতা-জয়নগর, মালদা টাউন-আনন্দ বিহার, মালদা টাউন-ভালসাদ এই ছটি রুটে হোলি স্পেশাল ট্রেন চলবে।
আরও পড়ুন EDর উপর হামলার ঘটনায় শাহজাহানের ভাই আলমগীর সহ ১২ জনকে তলব সিবিআইয়ের
03131 শিয়ালদা- গোরখপুর হোলি স্পেশাল ট্রেন
এই ট্রেনটি ২২ মার্চ গোরখপুরের উদ্দেশে সন্ধ্যা ৬.১৫তে শিয়ালদা থেকে ছাড়বে। অন্যদিকে, ০৩১৩২ গোরখপুর-শিয়ালদা হোলি স্পেশাল ট্রেনটি ২৩ তারিখ বেলা ১১.৩০ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে।
03185 কলকাতা– জয়নগর হোলি স্পেশাল
২২ মার্চ এই স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে ১১.৫৫ মিনিটে। সেটি জয়নগর গিয়ে পৌঁছাবে পরের দিন ০২.১৫ মিনিটে। অন্যদিকে, ০৩১৮৬ জয়নগর-কলকাতা হোলি স্পেশাল ট্রেনটি জয়নগর থেকে ছাড়বে ২৫ মার্চ দুপুর ৩.২৫ মিনিটে।
03133 শিয়ালদা-গয়া স্পেশাল ট্রেন
এই ট্রেনটি ২৪ মার্চ রাত ০৯.৪৫ মিনিটে শিয়ালদা থেকে গয়ার উদ্দেশে রওনা দেবে। অন্যদিকে, ০৩১৩৪ গয়া-শিয়ালদা হোলি স্পেশাল ট্রেনটি গয়া থেকে ছাড়বে বিকেল ৫.১৫ মিনিটে।
3103 শিয়ালদা-পুরী হোলি স্পেশাল
এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত ১১.৫০ মিনিটে। সেটি পুরী গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ০৯.৩৫ মিনিটে। অন্যদিকে,০৩১৩৪ পুরী-শিয়ালদা হোলি স্পেশাল ট্রেন পুরী থেকে ছাড়বে বিকেল ০৩.১৫ মিনিটে।
03435 মালদা টাউন – আনন্দ বিহার হোলি স্পেশাল
২৫ মার্চ এই ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়বে সকাল ৯.৩০ মিনিটে। সেটি পরের দিন আনন্দ বিহার পৌঁছবে ২.১০ মিনিটে। অন্যদিকে, ০৩৪৩৬ আনন্দ বিহার থেকে মালদা স্পেশাল ট্রেন ছাড়বে ২৬ মার্চ ও ২ এপ্রিল।
09011 ভালসাড- মালদা টাউন হোলি স্পেশাল
এই ট্রেনটি ২১ মার্চ এবং ২৪ মার্চ রাত ১০ টায় ভালসাদ ছেড়ে আসবে। মালদা পৌঁছবে তৃতীয় দিন সকাল ৯.৪৫ মিনিটে। অন্যদিকে, ০৯০১২ মালদা-ভালসাড হোলি স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়বে ২৪ ও ৩১ মার্চ সকাল ৯.৩০ টায়।
#HoliSpecialTrain
#latestbengalinews


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?