Home » ফের যাত্রী দুর্ভোগ! দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের কাজের জন্য আজ থেকে বাতিল ১৪৩টি ট্রেন

ফের যাত্রী দুর্ভোগ! দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের কাজের জন্য আজ থেকে বাতিল ১৪৩টি ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চঃ ফের যাত্রী দুর্ভোগ। দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের কাজের জন্য বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। দমদমে স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে চলবে এই কাজ। যার কারণে ইতিমধ্যেই শিয়ালদা থেকে মোট ১৪৩টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর আগে ইন্টার লকিংয়ের কাজের জন্য বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে যাত্রীদের কথা ভেবে তা প্রত্যাহার করা হয়। গত সপ্তাহেই এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। ফের চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধু ৫ শতাংশ মানুষ পেরেছেন ৪০ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

রেল সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ, অর্থাৎ আজ থেকে ১৮ মার্চ সকাল চারটে পর্যন্ত এই কাজ চালানো হবে। আধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ আবশ্যিক বলেই জানিয়েছে রেল। মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হবে। বাকি ১৪৩টি ট্রেন শিয়ালদা থেকে বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ৩টি এক্সপ্রেস ট্রেন- আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস এবং শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  WPL : মেয়েদের ফাইনালে ব্যাঙ্গালোর দিল্লি মুখোমুখি

জানা গিয়ে ১৬- ১৮ তারিখ পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুরের শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে। এ ছাড়াও শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখার কয়েক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে।এছাড়াও ব্যারাকপুর-দমদম, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর ও মাঝেরহাট-নৈহাটি শাখারও কিছু ট্রেন বাতিল থাকবে শনি ও রবিবার।

রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনে ১৯৯৬ সাল থেকে নন ইন্টারলকিং সিস্টেমটি কাজ করছে। তবে বর্তমানে সেই ইন্টার লকিংয়ের সিস্টেম আধুনিক করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন এই কাজের জন্য ইয়ার্ড ক্যাপাসিটি এবং রেল ট্র্যাক দিয়ে অপারেশনাল কাজ অনেকটাই সহজ হবে। এই আধুনিক সিগন্যালিং সিস্টেমের জন্যই প্রায় ৫২ ঘণ্টা নন-ইন্টার লকিংয়ের কাজের প্রয়োজনীয়তা রয়েছে।

#Traincancelled

#latestbengalinews

About Post Author