সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ আজ ২১ মার্চ। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বৃষ রাশির জাতক/জাতিকাদের ঋণ দিলে মুশকিলে পড়বেন। দৈনিক রাশিফল অনুযায়ী কন্যা রাশির জাতকরা সঠিক উৎসের সন্ধান করুন। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। আপনার স্ত্রী আপনাকে অনেক প্রাধান্য দেবে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকবেন। ঋণ দিলে মুশকিলে পড়বেন। অজানা উৎস থেকে ব্যবসায় আর্থিক লাভ করতে পারেন। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আজ আপনি ধর্মীয় স্থানে অর্থ বিনিয়োগ করতে পারেন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ বন্ধুদের জন্য রাতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আজ খরচ বাড়বে। ব্যবসা সম্পর্কিত কোনও আলোচনায় আজ না যাওয়াই ভালো। আপনার কাছে আজ অনেকেই টাকা ধার চাইতে পারে।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আজ আপনার অর্থের প্রয়োজন হতে পারে। খরচ বাড়বে। কোনও প্রতিশ্রুতিতে পা দেবেন না। কিছু শারীরিক সমস্যা আজ আপনাকে যন্ত্রণা দিতে পারে। আজ মা-বাবার সঙ্গে ঘুরতে যেতে পারেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
অকারণে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার জন্য তা বিপদ ডেকে আনবে। রাগের কারণে পরিবারের কোনও সদস্যের সঙ্গে আজ ঝগড়া হতে পারে। আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। আজকে বিনা কোনো কারণে লোকের সাথে ঝামেলা হতে পারে। আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য নষ্ট করবেন না।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। আজ আপনি টাকা ধার নিতে পারেন। কাজের চাপ আপনাকে সারাদিন বিরক্ত করবে। বন্ধুদের জন্য মুল্যবান সময় নষ্ট করবেন না।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে।পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় কাটান। ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে উত্তেজিত হয়ে যাবেন না।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সুখী জীবনের স্বার্থে ব্যয় কমান। আপনার ভবিষ্যতের জন্য আজ কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সম্পত্তি নিয়ে আজ ভাইদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করুন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে। মানসিক শান্তি আনবেন। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। আপনার জীবন সঙ্গীনীর সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার পার্সোনাল জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ আপনি কোনো কাজের জন্য দারুণ সুনাম অর্জন করবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বুদ্ধিকে কাজে লাগান।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না এমন কিছু ভাবুন। আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। আপনার বিশ্রামের প্রয়োজন। কিছু ইতিবাচক চিন্তা-ভাবনাকে কাজে লাগান। নির্মম শিকারে পরিণত হবেন। রূপচর্চায় বেশী খরচ না করে টাকা জমান।
#DailyHoroscope
#latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি