Home » Weather Report: ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে শনিবারও, বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়

Weather Report: ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে শনিবারও, বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়

সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চঃ বসন্তেও আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে একনাগাড়ে বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর এখনই স্বস্তির কোনও আপডেট দিতে পারছে না। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে শনিবারও। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে, বৃষ্টি কমলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দিনের তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পর্যন্ত   Patanjali: পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণ

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের তেমন দেখা মেলেনি। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। এদিকে, রবিবার থেকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৭ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০-৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন জেলায়। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া বজায় থাকবে। ঝাড়খণ্ড, ওডিশা, বিদর্ভ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পূর্ব মধ্য প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী তিনদিন।হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু জেলা, সিকিম, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরালায় ঝড়-বৃষ্টি চলবে।

#weatherreport

#latestbengalinews

About Post Author