Home » Kolkata Derby: মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে জিতে মধুর বদলা নিল ইস্টবেঙ্গল

Kolkata Derby: মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে জিতে মধুর বদলা নিল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ মার্চ: একই বলে মধুর বদলা। কয়েকদিন আগে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ডার্বিতে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। ডার্বিতে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ১-৫ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়ে দিল সবুজ মেরুনকে। বিনো জর্জের দলের হয়ে গোল দুটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল বেসরা।

আরও পড়ুন: IPL 2024| KOLKATA KNIGHT RIDERS: রাসেল-সল্ট যুগলবন্দী, হায়দরাবাদকে হারিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের

মোহনবাগানের বিরুদ্ধে হারের পর মহামেডানকে হারিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। রবিবারের লড়াইটা ছিল বদলার। সেই মত ব্যারাকপুরে শুরু থেকে দাপট দেখাতে থাকেন লাল-হলুদের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। প্রথমার্ধে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। তাদের এক ফুটবলারের শট ক্রসবারে লেগে গোল লাইন অতিক্রম করে বাইরে বেরিয়ে আসে। বাইরের দেশ হলে গোললাইন টেকনোলজির সাহায্যে নিশ্চিত গোলের নির্দেশ দিতেন রেফারি। কিন্তু ভারতে সেই পরিকাঠামো নেই। ফলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয় লাল-হলুদকে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: বারাণসীতে মোদির বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী বিজেপি ও আরএসএসের প্রাক্তন অজয় রাই

আরও পড়ুন: OPTICAL ILLUSION: প্রখর পর্যবেক্ষণ শক্তির অধিকারী আপনি? নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে দেখান

বিরতির পর আক্রমণে ঝাঁঝ আরও বাড়ায় ইস্টবেঙ্গল। তাদের ফুটবলারদের দেখে বোঝা যাচ্ছিল জেতার তাগিদে তারা মাঠে নেমেছেন। কারণ ছয়দিন আগে লজ্জার হারের পর তাদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সমাজমধ্যমে তাদের মান নিয়ে রীতিমত প্রশ্ন তোলেন নিজেদের সমর্থকরা। সেইসবের জবাব দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়রা। খেলার প্রথম গোলটি আসে সায়নের পা থেকেই। সিনিয়র দলের হয়ে গত ডার্বিতে নজর কেড়েছিলেন সায়ন। উইং ধরে মোহনবাগান রক্ষণে চাপ তৈরি করছিলেন তিনি। গোল হজম করে তেড়েফুঁড়ে তা শোধ করার চেষ্টা করে মোহনবাগান। তবে গোলমুখ খুলতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন শ্যামল বেসরা। সব মিলিয়ে রবিবার স্বস্তির প্রতিশোধ নিয়েই মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।

About Post Author