Home » IPL 2024 নায়ক নবাগত মায়াঙ্ক যাদব, লখনউ জিতল ২১ রানে

IPL 2024 নায়ক নবাগত মায়াঙ্ক যাদব, লখনউ জিতল ২১ রানে

সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ : শুরুটা ভালো করেও শেষের দিকে রানের গতি বাড়াতে না পেরে লখনউ-এর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল পাঞ্জাব। মূলত তরুণ মায়াঙ্ক যাদবের আগুন ঝরানো পেস বলের কাছে নতি স্বীকার করল পাঞ্জাব।শনিবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টস হারাল পাঞ্জাব কিংসকে। ঘরের মাঠে লখনউ জিতল ২১ রানে।২০২৪ আইপিএলের একাদশ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ তোলে আট উইকেটে ১৯৯ রান। কুইন্টন ডি কক এবং ক্রুনাল পান্ডিয়া ছাড়াও অধিনায়ক নিকোলাস পুরান ব্যাট হাতে সফল। ডি কক ৩৮ বলে ৫৪ করেন। ক্রুনাল ও নিকোলাস পুরান প্রায় ২০০ রানের ব্যাটিং স্ট্রাইকরেট রেখে যথাক্রমে ৪৩ ও ৪২ রান করেন।বল হাতে  পাঞ্জাব বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্যাম কারেন। তিনি চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট পান। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টো। তারা মাত্র ১১ ওভারে ১০০ রান তুলে নেন। প্রভসিমরন সিংও তিন নম্বরে নেমে দুরন্ত ক্যামিও খেলেন। অধিনায়ক শিখর ৭০ রান করে ফেরার পরে লিভিংস্টোন ছাড়া কেউ টি টোয়েন্টি ফরম্যাট মেনে আক্রমণে যেতে পারেননি। তিনি অপরিচিত থাকলেও ১৭ বলে ২৮ রানে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে কারও সহযোগিতা পান নি। লিভিংস্টোন যখন মরিয়া আক্রমণে যান তখন আস্কিং রেট আকাশ ছুঁয়েছে। ফলে ৫ উইকেটে ১৭৮ রানের বেশি রান ওঠেনি পাঞ্জাব স্কোরবোর্ডে।নবাগত মায়াঙ্ক যাদব লখনউয়ের হয়ে বোলিংয়ে চোখে পড়লেন।২৭ রানে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচও মায়াঙ্ক যাদব ।

আরও পড়ুন বেঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের বাগানে ফুল হয়ে ফুটলেন নারিন -রাসেল, কাঁটা স্টার্ক

About Post Author