সময় কলকাতা ডেস্ক : ট্রিস্টান স্টাবস দুর্দান্ত একটা চেষ্টা করেছিলেন। ২৫ বলে অনবদ্য অপরাজিত ৭১ রান করে চেষ্টা তিনি করেছিলেন । কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। ২৩৫ রানের জয়ের লক্ষ্যে পৌঁছতে তিনি কাউকে পাশে পাননি ম্যাচের শেষ দিকে। ২৯ রানে হার মানতে হল দিল্লিকে। প্রথমে ব্যাট করে মুম্বাই ৫ উইকেটে ২৩৪ রান তোলে। দ্রুত রান তোলার প্রধান কান্ডারী ছিলেন রোমারিও শেপার্ড। ১০ বলে ৩৯ রানের একটি ঝোড়ো ক্যামিও খেলেন তিনি। টিম ডেভিডও তার পাশে ছিলেন মানানসই। ২৩৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পৃথ্বী বা অভিষেক পোড়েল মুম্বাইয়ের রান তাড়া করলেও ঋষভ পন্থ বা অক্ষর শেষ দিকে নেমে রানের গতি বাড়াতে পারেননি। একা দলকে জয়ের রাস্তায় নিয়ে যেতে পারেননি স্টাবস।
স্টাবস অসাধারণ খেললেন তবুও দিল্লির হার,ডেভিড – শেপার্ড মিলে জয় এনে দিলেন মুম্বাইকে


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই