সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিলঃ বাঙালি বাড়িতে খুব চেনা একটি সবজি হল লাউ। লাউ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। লাউ দিয়ে ডাল হোক কিংবা লাউঘণ্ট, সবকিছুই চেটেপুটে খায় সকলেই। গরমকালে লাউ খেলে শরীর ঠাণ্ডা থাকে। কিন্তু সবসময় লাউয়ের একইরকম পদ খেতে কারোরই ভালো আল্গে না। তাই চেনা পদের অচেনা বদল দেখতে লাউ দিয়ে বানিয়ে ফেলুন লাউয়ের কোফতা কারি। রান্না ঘরে থাকা সাম্নায় কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন লাউয়ের কোফতা কারি। লাউয়ের কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-
আরও পড়ুন ভোটের মুখে ফের রাজ্যে শুটআউট, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বেধড়ক মারধর

উপকরণ
লাউ সেদ্ধ: ৩ কাপ
আলু সেদ্ধ: ২টি
আদা বাটা: ১ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
কাঁচালঙ্কা: ৩-৪টি
টোম্যাটো কুচি: আধ কাপ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
বেসন: ২ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ১টি
তেজপাতা: ১টি
গোটা গরম মশলা: ১ টেবিল চামচ
চিনি: স্বাদ অনুযায়ী
নুন: স্বাদমত
নারকেলের দুধ: ১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমে একটি পাত্রে সেদ্ধ লাউ, ধনে গুঁড়ো, নুন, গরম মশলা, জিরে গুঁড়ো, আলু , বেসন ও সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে চটকে মেখে নিন। এবার ছোট ছোট বলের আকারে গড়ে নিন। গরম তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন। এরপর অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। ভাজা হলে এতে আদা বাটা, টোম্যাটো কুচি, এবং নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো , অল্প চিনি দিয়ে ভালো করে কষাতে থাকুন। কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন নারকেলের দুধ। ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। ব্যস তৈরি লাউয়ের কোফতা কারি।
#latestbengalinews
#Gourdkoftacurry


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি