সময় কলকাতা ডেস্ক, ৮ এপ্রিলঃ লোকসভা ভোটের মুখে ফের রাজ্যে শুটআউট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে সাত সকালে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এমনকী তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন Fire At Dhapa Area: সাতসকালে ই এম বাইপাসের ধারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
জানা গিয়েছে, রঞ্জিত সাকরে নামে জখম ওই ব্যক্তি খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অঞ্জনা সাকরের স্বামী। সোমবার সকালে মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। খড়গপুরের নিউ সেটেলমেন্ট অফিসের কাছে জগন্নাথ মন্দিরের সামনে আসতেই তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই লাঠি, রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন রঞ্জিত। এরপর শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যান দুষ্কৃতীরা।
আরও পড়ুন রাজস্থান : ধর্ষণের অভিযোগের জবানবন্দি দিতে আসা মহিলাকে বিবস্ত্র হওয়ার নির্দেশ ম্যাজিস্ট্রেটের
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর থানার পুলিশ। এরপর রঞ্জিতকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই খড়গপুর হাসপাতালে যান পৌঁছন খড়গপুর পুরসভার পুর প্রধান কল্যাণী ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। কে বা কারা হামলা চালাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ব্যবসায়িক বিবাদে গুলি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?