Home » স্বাদ বদলাতে নববর্ষে বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের গোয়ালন্দ মটন কারি

স্বাদ বদলাতে নববর্ষে বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের গোয়ালন্দ মটন কারি

সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিলঃ মটন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই মটনের যে কোনও কিছু একেবারে জমে যায়। মটন মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন গোয়ালন্দ মটন কারি। মটনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন গোয়ালন্দ মটন কারি। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে গোয়ালন্দ মটন কারি। ছুটির দিনে পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে গোয়ালন্দ মটন কারি। গোয়ালন্দ মটন কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  UEFA Champions League: জোড়া গোল রাফিনহার, প্যারিসে এমবাপ্পেদের হারাল বার্সেলোনা

উপকরণ
খাসির মাংস: ১ কেজি
সেদ্ধ ডিম: ৫টি

কুচো চিংড়ি: ১০০ গ্রাম
পেঁয়াজ: এক কাপ
আদা কুচি:তিন টেবিল চামচ
রসুন কুচি:তিন টেবিল চামচ
শুকনো লঙ্কা: ৩-৪টে
হলুদ গুঁড়ো: দুইচা চামচ
সর্ষের তেল: ২ কাপ
নুন: স্বাদমত

প্রণালী
মুরগির মাংস ভালো করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ, সর্ষের তেল, আর স্বাদ মতো নুন দিয়ে ২ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার হালকা কুচো চিংড়িগুলি ভেজে ম্যারিনেট করা মাংসের সঙ্গে মিশিয়ে দিন। দু’ঘণ্টা বাদে মাংস ম্যারিনেটে হয়ে এলে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে আঁচ কমিয়ে ভাল করে কষাতে থাকুন। ৩০ মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে তাতে এক কাপ জল ও সিদ্ধ ডিম দিয়ে দিন। খানিক নাড়াচাড়া করে আঁচ কমিয়ে আরও ১৫ মিনিট মত ঢাকা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক পর গ্যাস বন্ধ করে দিন।  ব্যস তৈরি লোভনীয়  গোয়ালন্দ মটন কারি। গরম গরম পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে। 

#GoalandMuttonCurry

#latestbengalinews

About Post Author