Home » মুখ্যমন্ত্রীর কনভয় দেখে বিজেপি কর্মীদের “চোর,চোর ” স্লোগান

মুখ্যমন্ত্রীর কনভয় দেখে বিজেপি কর্মীদের “চোর,চোর ” স্লোগান

সানী রায়, সময় কলকাতা , ১১ এপ্রিল : দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শুরু করতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পা রাখতেই মুখ্যমন্ত্রীর কনভয় দেখে বিজেপি কর্মীদের “চোর,চোর ‘স্লোগান লোকসভা ভোটের আগে  উত্তরবঙ্গের রাজনৈতিক পারদ আরও তীব্রতর করে তুলল।

শুক্রবার উত্তরবঙ্গে দ্বিতীয় দফার ভোট প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কোচবিহার ও আলিপুরদুয়ারের জোড়া নির্বাচনীসভা থেকে প্রচারের উদ্দেশ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছে যান। আর উত্তরবঙ্গে যে হোটেলে মুখ্যমন্ত্রীর থাকার কথা সেখানে বিকেলে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীর কনভয় দেখে  ” চোর, চোর ” স্লোগান তুললেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে একটি পথসভা থেকে বিজেপি সমর্থকরা মুখ্যমন্ত্রীর কনভয়ের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য ছুঁড়ে দেন।

প্রথম দফায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রীর সভা ছিল। এবারও প্রধানমন্ত্রী মোদির সভা রয়েছে রায়গঞ্জ ও বালুরঘাটে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার ও আলিপুরদুয়ারের জনসভা রয়েছে শুক্রবারই। আর তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ বাড়ছে।

এরকম আবহে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার টিয়াবনের হেলিপ্যাড মাঠে নামে। সেখান থেকে সড়কপথে মঙ্গলবাড়ি হয়ে তিনি চলে যান চালসা-মেটেলি রাজ্য সড়কের পাশে থাকা বেসরকারি হোটেলে। এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবাড়ি বাজারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ স্লোগান তোলেন। যদিও সেখানে না দাঁড়িয়ে সোজা হোটেলে চলে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, ওই হোটেলে থেকেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও এই হোটেলে প্রবেশ খুব একটা স্বস্তিকর হয় নি মুখ্যমন্ত্রীর পক্ষে। বিজেপি কর্মীদের বিতর্কিত স্লোগান  স্থানীয় তৃণমূল নেতা -কর্মীদের ক্ষোভ বাড়িয়েছে।।

আরও পড়ুন তবে কী অবশেষে ধরা পড়ল বারাসাতের কুখ্যাত ছুরিবাজ সাইকো?

About Post Author