সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ গরমে এমন করেই চুলের যত্ন নিতে হবে, যাতে এইসময় আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয়। চুলের যত্ন নিতে পার্লারে গিয়ে হরেক নাম ও দামের ‘হেয়ার স্পা’ করান অনেকেই। তবে অল্প টাকা খরচ করে নিয়ম করে শিকাকাই ব্যবহার করলেও রুক্ষ চুলের জেল্লা বাড়ানো সম্ভব। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। তাই চুলের জেল্লা ফিরিয়ে আনতে ঘরে বসেই বানিয়ে নিন তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক। চুলের জেল্লা ধরে রাখতে মধু, অলিভ অয়েল, নারকেল তেল, কলা খুবই উপকারী। তাই চুলের জেল্লা ধরে রাখতে ব্যবহার করুন ঘরোয়া হেয়ার প্যাক।
আরও পড়ুন নববর্ষে চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি মাছের ককটেল
আমন্ড অয়েল এবং কলা
চুলে দ্রুত জেল্লা ফেরানোর জন্য এই প্যাকটি খুবই দরকারি। একটি ছোটো সাইজের কলা খোসা ছাড়িয়ে ভালো ভাবে চটকে নিন। এর মধ্যে মিশিয়ে নিন এক টেবিল চামচ আমন্ড অয়েল। এরপর ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ওই মিশ্রণটি চুলে এবং মাথার তালুতে মেখে নিন। কুড়ি মিনিট রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।
মধু আর অলিভ অয়েল
চুলের গোঁড়া ফেটে গেলে তা রোধ করতে এই প্যাকটি খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিয়ে খুব ভালো করে সেটিকে ফেটিয়ে নিন। তারপর মাথায় মেখে আধঘণ্টা রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিন বার এই প্যাকটি ব্যবহার করুন।
নারকেল তেল আর আ্যলোভেরা
নারকেল তেল আর আ্যলোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারেন একটি প্যাক। চুলের জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক দারুণ কাজ করবে। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ আ্যলোভেরা জেল। তারপর মিশ্রণটি ভালো ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধঘণ্টা মাথায় রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি