Home » নববর্ষে চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি মাছের ককটেল

নববর্ষে চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা চিংড়ি মাছের ককটেল

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই পয়লা বৈশাখে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ককটেল। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি মাছের ককটেল। চেনা পদের অচেনা স্বাদ পেতে ককটেল বানান চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের ককটেল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন   CM Mamata Banerjeeঃ লক্ষ্য উত্তরের ভোট! নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শনিবার জলপাইগুড়িতে মমতা, কোচবিহারে অভিষেক

উপকরণ
ছোট চিংড়ি: ৫০০ গ্রাম
ভিনিগার: ২ চা চামচ
উস্টার সস: ২ চা চামচ 
লেবুর রস: ৩ চামচ
পেঁয়াজকলি: আধ কাপ
আইসবার্গ লেটুস: ২-৩ কাপ(কুচানো)
নুন, গোলমরিচ: পরিমাণ মতো
টমেটো সস: ৮ চামচ
টোব্যাস্কো সস: ১ চামচ
মেয়োনিজ: ১০ চামচ
পার্সলি পাতা

আরও পড়ুন   OPTICAL ILLUSION: একমাত্র জিনিয়াসরা পেরেছেন নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

রন্ধন পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এবার বাকি খোলাটাও ছাড়িয়ে লেটুস পাতা এবং পেঁয়াজকলির সঙ্গে মিশিয়ে নিন। একটা বাটিতে টমেটো সস, মেয়োনিজ, টোব্যেস্কো সস, ভিনিগার, উস্টার সস, এবং পরিমাণ মতো নুন এবং গোলমরিচ নিয়ে ভালো করে মিশিয়ে নিণ। এরপর চিংড়ির সঙ্গে আবারও সস এবং লেবুর রস মেশান। এবার একটি ছোট বাটিতে বা মার্টিনি গ্লাসে সাজিয়ে উপর দিয়ে পার্সলি পাতা দিয়ে দিলেই আপনার চিংড়ি মাছের ককটেল তৈরি।

আরও পড়ুন   আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

#চিংড়িমাছেরককটেল

#রেসিপি

#Latestbengalinews

About Post Author