সময় কলকাতা ডেস্ক, ১৫এপ্রিলঃ নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কের রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল গোটা এলাকা। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই চিনার পার্কের নপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর কানে যাওয়া মাত্রই রেস্তোরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা সকলেই। অন্যদিকে, এই ঘটনার জেরে চিনার পার্ক এলাকায় ব্যাপক যানজটও হয়। অগ্নিকাণ্ডের জেরে ঘুরপথে চলে বেশ কিছু বাস। প্রথমে রেস্তোরাঁর কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান।

আরও পড়ুন ভ্যাপসা গরমে চরম ভোগান্তি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা
কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে। খবর পাওয়া মাত্রই প্রথমে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাছে হাত লাগান। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় পরপর ৫টি রেস্তোরাঁ। দমকল কর্মীদের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা