সময় কলকাতা ডেস্ক, ১৫এপ্রিলঃ ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়বে অস্বস্তি। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই শহর কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে। বাড়তে চলেছে উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট। বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে শুরু হবে তাপপ্রবাহ। সকাল থেকেই গরমের দাপট বেড়েই চলেছে। তবে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। এদিকে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত। সোমবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। এদিন থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৬ শতাংশ।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।
#weatherreport
#latestbengalinews
#trendingnews


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল