সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কবে মিলবে বৃষ্টির দেখা সেই প্রশ্নই এখন শহরবাসীর মনে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহ থেকেই চলবে তাপপ্রবাহ। সকাল থেকেই গরমের দাপট বেড়েই চলেছে। তবে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। এদিকে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ, বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বাড়বে তাপমাত্রা।
পূর্বাভাস বলছে, ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়বে অস্বস্তি।এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত।দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ থেকে ৮৬ শতাংশ।
আরও পড়ুন Premier League: প্রিমিয়ার লিগে হার লিভারপুল ও আর্সেনালের, খেতাবী লড়াইয়ে সুবিধা ম্যানচেস্টার সিটির
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।
#weatherreport
#latestbengalinews


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!