সানী রায়, সময় কলকাতা , ১৫ এপ্রিল : নববর্ষে ধূপগুড়িকে একরাশ আনন্দ উপহার দিল দেবস্মিতা। দেবস্মিতার সৌজন্যে বাংলা বছরের শুরুতেই খুশির খবর স্যাটেলাইটে ভেসে এল ধূপগুড়িতে । বাংলা টেলিভিশনের গানের রিয়েলিটি শো “আকাশে সুপারস্টার”-এর চ্যাম্পিয়ন হল ধূপগুড়ি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবস্মিতা মৈত্র।

কে এই উদীয়মান নক্ষত্র দেবস্মিতা? ধূপগুড়ির গানের জগতের একটি পরিচিত নাম দেবস্মিতা, ছোটবেলার থেকেই গানের সাথে যুক্ত সে। বর্তমানে ধূপগুড়ির বাংলা ব্যান্ড দশমিকের অন্যতম সদস্য দেবস্মিতা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া অডিশনের মাধ্যমে গানের এই রিয়েলিটি শোতে সুযোগ পায় সে, এরপর আরও কিছু রাউন্ড পর করে সে পৌঁছে যায় মূল পর্বে। “আকাশে সুপারস্টার” নামে গানের এই রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে ছিলেন বিখ্যাত বাংলা গায়ক রাঘব চট্টোপাধ্যায়। ১৪ই এপ্রিল অনুষ্ঠিত হওয়া ফাইনাল রাউন্ডে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় দেবস্মিতা। তার এই সাফল্যের খবরে খুশির হাওয়া ধূপগুড়িতে। ধুপগুড়ি তার মুকুটে আরও রংবেরং সফল পালক যে আসবে তা নিয়ে সন্দেহ নেই ধুপগুড়ি বাসীর।আরও নতুন নতুন সাফল্যের দিকে তাকিয়ে আছে নতুন মহুকুমা ধূপগুড়ি।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ