Home » সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির রোল, রইল রেসিপি

সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির রোল, রইল রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিলঃ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা পোলাও— সবকিছুর সঙ্গেই মাছের যে কোনো আইটেম একেবারে জমে যায়। রোল মানেই কি চিকেন অথবা মটন? সেই দস্তুর ভেঙে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির রোল। রোলের স্বাদ একটু অন্যরকম ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির রোল। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই ভেটকি-চিংড়ির রোল। ভেটকি-চিংড়ির রোল
বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে কোচবিহারে দফায় দফায় অশান্তি, এবার তথ্য চাইল নির্বাচন কমিশন

উপকরণ:
ভেটকি মাছ: ৭৫০ গ্রাম
কুচো চিংড়ি: ২৫০ গ্রাম
লেবুর রস: ৪ চামচ
বিস্কুটের গুঁড়ো: ২০০ গ্রাম
সাদা তেল: ২৫০ গ্রাম
পেঁয়াজ: আধ কাপ
গোলমরিচ গুঁড়ো: ১ চামচ
আলু: ১০০ গ্রাম
ধনেপাতা কুচি: ৫০ গ্রাম
কাঁচালঙ্কা কুচি: ৭-৮ টি
ডিম: ৩ টি
নুন: স্বাদমতো
গোলমরিচের গুঁড়ো: ২ টেবিল চামচ
তেঁতুলের ক্বাথ: ২-৩ টেবিল চামচ

প্রণালী

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ভেজে তুলে রাখুন। এরপর ভেটকি মাছের ফিলেগুলি লেবুর রস, নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। ধনেপাতা, কাঁচালঙ্কা, তেঁতুল ও পরিমাণ মত নুন দিয়ে একটা চাটনি তৈরি করে নিন। এবার চিংড়ি ভাজা, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা ও নুন একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। মাছের ফিলেগুলি চাটনিতে মাখিয়ে মাঝখানে পুর ভরে রোল বানিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে মাছের রোলগুলি ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিন। এবার কড়াইতে তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে ডুবো তেলে মাছের রোলগুলি ভেজে নিন। সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেটকি-চিংড়ির রোল।

#ভেটকি-চিংড়িররোল

#latestbengalinews

About Post Author