Home » পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের কোফতা কারি

পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের কোফতা কারি

সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিলঃ ইলিশ মাছ কমবেশি সবাই খেতে ভালবাসেন। পাতুরি হোক কিংবা ঝোল—নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। কোফতা মানেই কি চিতল? অথবা চিংড়ি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ইলিশ মাছের কোফতা কারি। ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আড় মাছের কোফতা কারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ইলিশ মাছের কোফতা কারি। ইলিশ মাছের কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   Odisha Mahanadi: ওড়িশায় মহানদীতে নৌকাডুবি! মৃত ৪, শিশু-সহ নিখোঁজ ৭, জারি উদ্ধারকাজ

উপকরণ
ইলিশ মাছ-৫ পিস
আদা বাটা-১ টেবিল চামচ
লঙ্কা বাটা-১ টেবিল চামচ
নুন ও চিনি-স্বাদমতো
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোটা গরম মশলা-৫ গ্রাম
তেজপাতা- ২টি
পেঁয়াজ বাটা-৩-৪ টেবিল চামচ
দই-২-৩ টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
নারকেলের দুধ-১ কাপ
ঘি-১ চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ


রন্ধন প্রণালী
প্রথমেই ইলিশ মাছ ভালো করে ধুয়ে হালকা ভেজে নিন। এরপর কাঁটা বেছে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে ইলিশ মাছের পেস্টের সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর বাটা মাছের পেস্ট হাতে গোল করে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। এরপর কড়াইতে দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেল দুধ ও জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে গোল গোল করে রাখা ইলিশের বলগুলি ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ মিনিট ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি ইলিশ মাছের কোফতা কারি।

#Hilsafishkoftacurry

About Post Author