Home » তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিলঃ বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সব জেলাতেই গরমের দাপট থাকবে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন Nitish Kumar: “পয়দা তো বহুত কর দিয়া…..” লালুপ্রসাদ যাদব ও তার পরিবারকে বেনজির আক্রমণ নীতিশের

পূর্বাভাস বলছে, সোমবার শহর কলকাতাতে ফিরবে কিছুটা স্বস্তি! বৃষ্টি না হলেও সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকবে। ফলে কিছুটা স্বস্তি মিলবে। সোমবার সকাল থেকে গরমের দাপট রয়েছে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। তবে, এদিন সকালে রোদের তেমন দেখা মেলেনি বললেই চলে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৫ থেকে ৮৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের উপর কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছেন আবহবিদরা। এদিকে,ঝাড়গ্রাম, পূর্ব, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

About Post Author