সময় কলকাতা ডেস্ক, ২৫ এপ্রিলঃ গ্রীষ্মের প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই পেতে দারুণ কাজ করে তরমুজ। এছাড়াও তীব্র গরমে ত্বকের সতেজতা ধরে রাখতে তরমুজ বেশ উপকারী। কেননা তরমুজের মধ্যে ৯০ শতাংশ জল থাকে। যা শরীরের জলশূন্যতা কমাতে সাহায্য করে। এছাড়াও তরমুজে থাকা আ্যমাইনো অ্যাসিড ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। একইসঙ্গে তরমুজে রয়েছে ভিটামিন এ,বি,সি এবং আ্যন্টি অক্সিডেন্ট। যা ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে। দেখে নেওয়া যাক তীব্র গরমে ত্বকের সতেজতা ধরে রাখার পাশাপাশি তরমুজের আর কি কি উপকারিতা রয়েছে-
ত্বকের সতেজতা বজায় রাখতে
গরমে শরীরে ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে তরমুজের মাস্ক ব্যবহার করতে পারেন। এমনকি তরমুজের রসের আইস কিউব বেশ কাজ দেয়।তরমুজ আসলে এমন একটি ফল যার প্রতিটি অংশ আপনি খুব সহজেই আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজার এবং স্ক্রাব হিসেবে
ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজে ভিটামিন সি থাকার কারণে এটি স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। এক্ষেত্রে এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে ভালভাবে ঘষে নিতে পারেন। তারপর আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়োও মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন।

ক্লিনজার হিসেবে
তীব্র গরমে কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়।আর এই সময় ত্বকে ব্রন,র্যা শের সমস্যা দেখা দেয়।এ ক্ষেত্রে তরমুজ ব্যবহার করতে পারেন।তরমুজ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়।বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তারা তরমুজ,পাকা কলা,দুধের প্যাক ব্যবহার করতে পারেন।সপ্তাহে তিন থেকে চারদিন অন্ততপক্ষে এই প্যাকটি মুখ লাগালেই দেখবেন ব্রণর সমস্যা অনেকটাই কমে গিয়েছে।
মাস্ক হিসেবে ব্যবহার করুন
তরমুজের সঙ্গে বেসন,দু চামচ হলুদ,টক দই এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন।সপ্তাহে কমপক্ষে দুদিন এই মাস্ক মুখে ব্যবহার করলে সহজেই ত্বকে বলিরেখা পড়ে না।
#SummerSkincare
#Latestbengalinews


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু