সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন শুরু। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। দেশের মোট ৮৮টি আসনে চলছে গণতন্ত্রের উৎসব। পশ্চিমবঙ্গের তিন আসন- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোটে উত্তরের এই ৩ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মোট ৪৭ জন প্রার্থীর। তাঁদের মধ্যে বেশ কয়েকজন নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল ৯টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। কমিশন সূত্রে খবর, এই কেন্দ্রে ভোটদানের হার ১৬.৪৬ শতাংশ। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে, বালুরঘাটে ভোট পড়েছে ১৪.৭৪ শতাংশ, দার্জিলিঙে পড়েছে ১৫.৭৪ শতাংশ।
আরও পড়ুন ভোটের মধ্যেই বিপুল পরিমান অর্থ সহ বিজেপির জোটসঙ্গী জিএনএলএফের নেতার গাড়ি আটক
এদিন সকাল থেকেই রায়গঞ্জ ও বালুরঘাটে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এখনও পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ২১টি অভিযোগ। বালুরঘাটের তপনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। রামপুরা ও কৃষ্ণবাটি বুথে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিকে, বালুরঘাটে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় সুকান্তকে। উত্তর দিনাজপুরের চোপড়ায় বুথের ভিতরে ভোটদানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ রয়েছে। ভোটারদের দিয়েই জোর করে ছবি তোলানোর অভিযোগ উঠছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিয়ো খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তৃণমূল -বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে।
এখনও পর্যন্ত সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে রায়গঞ্জ থেকে। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত রায়গঞ্জ। সেখানকার মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রায়গঞ্জের দেবপুরী দেবীনগর এলাকায় কংগ্রেসের মহিলা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। এদিকে, ভোটের আগের রাতে বিপুল টাকা সহ আটক GNLF নেতার গাড়ি। উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা। রোহিনী গেটে নির্বাচন কমিশনের আধিকারিকরা GNLF নেতা নিমা লামার গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালাতে একটি ব্যাগ উদ্ধার হয়। সেখান থেকেই উদ্ধার হয় টাকা।
#LokSabhaElection2024
#LokSabhaElectionWestBengal
# TMCBJPCPMPollingPercentage
#Latestbengalinews


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান