Home » পঞ্চম দফার নির্বাচনে ৮০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের

পঞ্চম দফার নির্বাচনে ৮০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের

সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিলঃ বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার পঞ্চম দফার নির্বাচনে ৮০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। ভোটের আবহে সন্দেশখালিতে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের জের। বসিরহাট কেন্দ্রকে অতি সংবেদনশীল কেন্দ্রে হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবারের ঘটনার পর জাতীয় নির্বাচন কমিশনের বসিরহাটের উপরে স্পেশাল নজর রাখছে বলেই জানা গিয়েছে। অতিস্পর্শকাতর কেন্দ্র হিসাবে বসিরহাট লোকসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন   ছক্কার ফুলঝুরি,কলকাতায় পাঞ্জাব বিস্ফোরণ, উড়ে গেল নাইট বাহিনী

আগামী ২০ মে বসিরহাট সহ মোট ৮ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই পঞ্চম দফার নির্বাচনে ৮০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে কমিশন। পাশাপাশি বুথের বাইরে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর। এদিকে, চতুর্থ দফার নির্বাচনে বঙ্গে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, চতুর্থ দফার ভোটে আট কেন্দ্রে ভোট নিতে মোট ৭৫০ কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বঙ্গে প্রথম দফার ভোটে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। শুক্রবার দ্বিতীয় দফায় ২৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেইসঙ্গে মোট ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশও মোতায়েন ছিল। আর তৃতীয় দফার ভোটে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

অন্যদিকে, তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় জঙ্গিপুর,মুর্শিদাবাদ,মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে মালদায়। সেইসঙ্গে প্রায় ১১০০০ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে। তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান থাকবেন। এদিকে,পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, কুইক রেসপন্স টিম, কিউআরটি-র ক্ষেত্রে এই নির্বাচনে বিশেষ জোর দেওয়া হয়েছে। জঙ্গিপুরে মোতায়েন থাকছে ৬৩টি QRT। কৃষ্ণনগরে ১২ টি QRT। মালদহে সব থেকে বেশি ১৪৩ টি QRT। মুর্শিদাবাদে ১১৩ টি QRT। প্রত্যেক QRT-তে থাকবে কমপক্ষে 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

About Post Author