Home » লখনউকে হারিয়ে প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত করে তুলল রাজস্থান

লখনউকে হারিয়ে প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত করে তুলল রাজস্থান

সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : এবারের আইপিএলের চতুর্থ ম্যাচে লখনউকে হারিয়ে রাজস্থানের জয়যাত্রা শুরু হয়েছিল। ৪৪ তম ম্যাচে রাজস্থানের আবার প্রতিদ্বন্দ্বী ছিল লখনউ। এক ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিজেদের নবম ম্যাচে অষ্টম জয় পেল রাজস্থান রয়্যালস। আইপিএলে প্লেঅফে রাজস্থান রয়্যালসের যাওয়া প্রায় নিশ্চিত।

আরও পড়ুন 2024 IPL : প্লে- অফে যাবে কোন চার দল? চ্যাম্পিয়ন হওয়ার বাজিতে এগিয়ে কে?

চতুর্থ ম্যাচের সঙ্গে ৪৪ তম ম্যাচের  অদ্ভুত সাদৃশ্য। সেদিনও ম্যান অফ দ্যা ম্যাচের শিরোপা পেয়েছিলেন রাজস্থান সঞ্জু স্যামসন । শনিবারও ম্যান অফ দ্যা ম্যাচ তিনি। ধ্রুব জুরেলের সঙ্গে জুটি বেঁধে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে  ১২১ রান তুলে দলকে জয় এনে দিলেন সঞ্জু।  অপরাজিত৭১ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন। জুরেল ও অর্ধশতরান করলেন। টসে জিতে ফিল্ডিং নেন সঞ্জু। লখনউ  এদিন কে এল রাহুলের ৭৬ রানের ওপরে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে তোলে পাঁচ উইকেটে ১৯৬ রান। আগের দিনের শতরানকারী স্টোইনিস রান পান নি। ব্যর্থ নিকোলাস পুরানও। পাল্টা ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও মাত্র ১৭ বলের মধ্যে ১৮ রানের ব্যবধানে যশস্বী, বাটলার ও রিয়ান পরাগ আউট হয়ে গেলেও দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু – জুরেল আরেকটি জয় এনে দিলেন রাজস্থান কে। ৯ টি ম্যাচে আটটি জয় পেয়ে আইপিএলে প্লেঅফে রাজস্থান নিজেদের স্থান কার্যত নিশ্চিত করে ফেলল ।।

আরও পড়ুন লাগাও সায়নী চা আর লাগাও সায়নী চায়ের দোকান

About Post Author