Home » লখনউ জিতল, মুম্বাইয়ের জাহাজ আরেকবার ডুবল

লখনউ জিতল, মুম্বাইয়ের জাহাজ আরেকবার ডুবল

সময় কলকাতা ডেস্ক,১ মে : লখনউ সুপার জায়ান্টসের কাছে হারল মুম্বাই ইন্ডিয়ান্স । স্টোইনিসের নজর কাড়া পারফরম্যান্সের  উপরেই মূলত  ভর করে মঙ্গলবার লখনউ জিতে প্লে-অফ রাউন্ডের দিকে যখন এগোল, তখন এবারের আইপিএলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। আরেকটি হার মুম্বাইয়ের। মুম্বাই ইন্ডিয়ান্সের  একনিষ্ঠ সমর্থকরাও বুঝে গিয়েছেন বোলিংয়ে বুমরা ব্যাটে সূর্য-তিলক যদি কিছু করতে পারেন তো ঠিক আছে নইলে ভরসা নেই। এবারের মুম্বাই দলে কাগজে কলমে যাই থাকুক,  এছাড়া আর কিছুই নেই। খুঁটিয়ে দেখলে দেখা যাবে রোহিত শর্মা যেটুকু করছেন তার চেয়ে বেশি কিছু করেন না, অন্তত গত আট বছরে করেন নি। ২০১৬ সালের পরে এবার বরং এবার প্রথম ৩৫ এর ওপরে গড় আর দেড়শোর ওপরে স্ট্রাইক রেট রেখে খেলছেন। তবে অধিনায়ক হিসেবে ভরসা করা যেত তাঁকে। এবারের অধিনায়ক হার্দিক ডুবিয়ে চলেছেন। মঙ্গলবার বলে উইকেট পেলেও ব্যাটে করলেন শূন্য। বিদেশী চয়নও সঠিক হয় নি। ২০ ওভারে ১৪৪ এর বেশি ওঠে নি স্কোরবোর্ডে। রাহুল পুরানদের সঙ্গে নিয়ে স্টোইনিস লক্ষ্য পূরণ করেন। স্টোইনিস করেন ৬২। লখনউ শেষ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  সবমিলিয়ে এদিনের হারের পরে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আর বিশেষ নেই তারকা খচিত মুম্বাইয়ের। মুম্বাইয়ের জাহাজ পাল তুলে যাবে কি-করে, জাহাজের ক্যাপ্টেনই যে দিশাহীন!

About Post Author