সময় কলকাতা ডেস্ক, ৩ মে: ইন্ডিয়া জোটে থাকলেও রাজ্যে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে লোকসভা নির্বাচনে লড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিটি জনসভা থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই রাস্তায় হেঁটেছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির হয়ে ব্যাট ধরলেন মমতা। রায়বেরিলি থেকে ভোটে লড়া নিয়ে রাহুলকে নিশানা করার জন্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী।

পূর্ব বর্ধমানের রায়নার জনসভা থেকে তিনি বলেন, “উনি (প্রধানমন্ত্রী) আজ বলছেন, রাহুল গান্ধী কেন রায়বরেলি থেকে ভোটে দাঁড়িয়েছে? বেশ করেছে দাঁড়িয়েছে। আপনিও তো দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। আপানর দলের অনেক নেতাই দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জানেন না, কোনটা বলা উচিত আর কোনটা নয়।”
BREAKING!!!
West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee lashes out at Prime Minister Narendra Modi regarding his statement on Rahul Gandhi.
Mamata Banerjee has said that Rahul Gandhi can contest from wherever he feels like and that is no-one 's… pic.twitter.com/F6cOvsUJFw
— Sohom Banerjee (@Sohom03) May 3, 2024
প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর ‘আমেঠি’ ও ‘রায়বেরিলি’ কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। গতবার হেরে যাওয়া আমেঠির পরিবর্তে রায়বেরিলি থেকে ভোটে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মা সনিয়া গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। দুই কেন্দ্রে নাম ঘোষণার পর দুর্গাপুরের জনসভা থেকে নাম না করে রাহুলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হারের ভয়ে রাহুল কেন্দ্র পরিবর্তন করেছেন বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি।
ভয় পেত না… পালিয়ে যেও না… pic.twitter.com/Q7CKyPSgww
— Narendra Modi (@narendramodi) May 3, 2024
আরও পড়ুন: ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি, সপ্তাহান্তে তাপপ্রবাহের পূর্বাভাস একাধিক জেলায়
পূর্ব বর্ধমানের সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘‘ নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে। ওয়েনাড়ে ভোট শেষ হওয়ার পরেই আমি বলেছি শেহজাদা (রাহুল গান্ধি) হারছে৷ ওঁর আরেকটা আসন খোঁজা উচিত৷ এত ভয় পেয়েছেন যে অমেঠি ছেড়ে এবার রায়বরেলিতে পালিয়েছে৷” এরপর কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেন, “ওরা সব সময় সকলকে বলে ‘ডরো মত’(ভয় পেও না)৷ আমিও ওদের বলছি ‘ডরো মত, ভাগো মত (ভয় পেয়ে পালিয়ে যেও না)৷’’


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের