সময় কলকাতা ডেস্ক,৫ মে : টাইটানিকের ” ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ” আর নেই। প্রয়াত বিশ্বের কিংবদন্তি চিত্র তারকা বার্নার্ড হিল। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
টাইটানিক ছাড়াও বার্নার্ড হিল একাধিক চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত বিখ্যাত চরিত্র কিং থিওডেন। বিশ্বে আলোড়ন ফেলেছিল লর্ড অফ দ্যা রিংস চলচ্চিত্রে (ট্রিলজি) কিং থিওডেনের চরিত্র। অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, বার্নার্ড হিলের প্রয়াত হওয়ার বিষয়টি তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং তাঁরা একসঙ্গে বহুদিন কাজ করেছেন।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর