Home » নকশাল নেতা কুন্নেল কৃষ্ণান প্রয়াত

নকশাল নেতা কুন্নেল কৃষ্ণান প্রয়াত

সময় কলকাতা ডেস্ক,২৮ এপ্রিল : চলে গেলেন নকশাল আন্দোলনের অন্যতম পুরোধা কুন্নেল কৃষ্ণান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিরুবনন্তপুরমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও চার পুত্র এবং এক কন্যাকে।

ওয়েনাডের কুন্নেল কৃষ্ণান কেরালার নকশাল আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। নকশাল আন্দোলনের  সঙ্গে জড়িত হত্যা ও ডাকাতির একাধিক মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।তিনি মাদাথিল মাথাই হত্যা মামলার প্রধান অভিযুক্ত এবং কায়না থানা হামলা মামলার আসামীও ছিলেন। মননথাবাদীর তৎকালীন সামন্ত প্রভু চুন্দপ্পন নায়ারের মূল্যবান সামগ্রী লুঠ মামলার প্রধান আসামি ছিলেন কুন্নেল কৃষ্ণান । বিভিন্ন মামলায় দোষী প্রমাণিত হয়ে তাঁকে একাধিকবার কারাবাস ও পুলিশি অত্যাচার সইতে হয়েছে। বৃদ্ধ বয়স পর্যন্ত পুলিশ তাঁকে বিভিন্ন অভিযোগে বিভিন্ন সশস্ত্র কার্যকলাপের জন্য জিজ্ঞাসাবাদ করেছে। ওয়েনাড় সহ কেরালার বিভিন্ন জায়গায় জনমানসে আলোড়ন ফেলা বিভিন্ন কর্মসূচিতে সরাসরি যুক্ত ছিলেন কুন্নেল কৃষ্ণান।।
.

About Post Author