সানী রায়,সময় কলকাতা,৯ মে : সেবক রংপো টানেলেকাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শম্ভু ছেত্রী, বয়স ৪১ বছর, সেবকের বাসিন্দা। জানা যায় এদিন সেবক রংপো রেল প্রকল্পে ১ নম্বর টানেলে কাজ চলছিল সেই সময় লোহার ব্লগ ওই শ্রমিকের মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেবক রংপো টানেলে হওয়া এই দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য শ্রমিক সহ স্থানীয়রা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
উল্লেখ্য, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ ও সিকিমকে সংযুক্ত করতে চলেছে। সেবক রংপো প্রকল্পে ১৪ টি টানেল ছাড়াও ১৭ টি ব্রিজ ও ৫ টি স্টেশন রয়েছে। এই প্রকল্প অত্যন্ত ব্যয়সাপেক্ষ হলেও এর প্রস্তাবনা বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে।
তবে দুর্ঘটনা একের পরে ঘটেই চলেছে সেবক রংপো টানেলে। বৃহস্পতিবারের দুর্ঘটনাটি ধরলে ২০২৩ সাল থেকে মোট ১১ জনের মৃত্যু হল এই প্রকল্পে।।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
সামাজিক গণমাধ্যমে প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান