Home » কলা বিভাগে পড়ে বিজ্ঞান বিভাগকে টেক্কা দিল ধূপগুড়ির পুষ্পিতা

কলা বিভাগে পড়ে বিজ্ঞান বিভাগকে টেক্কা দিল ধূপগুড়ির পুষ্পিতা

সানী রায়, সময় কলকাতা ডেস্ক: সাফল্য শেষ কথা। বিজ্ঞান বিভাগকে ‘মার্কস’পাওয়ার ব্যাপারে টেক্কা দেওয়া যায়  কলা বিভাগ থেকেও বিঞ্জান বিভাগ কে টেক্কা দিয়ে কলা বিভাগ নিয়ে জেলায় যুগ্ম প্রথম হয়ে তাক লাগালো ধূপগুড়ি মহকুমায় অন্তর্গত আংরাভাসা বংশীবদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুস্পিতা বিশ্বাস।সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তরডাঙ্গাপাড়ার মেয়ের এই সাফল্যে এলাকাজুড়ে খুশির হাওয়া।
আশা ছিল রাজ্য তালিকায় স্থান পাবে তবে দুটো বিষয়ে আশানুরূপ ফল না হ‌ওয়ায় রাজ্য তালিকায় স্থান পায়নি।জেলায় যুগ্ম প্রথম।ভবিষ্যতে ইংরেজি বিষয় নিয়ে পড়ে শিক্ষকতার ইচ্ছে তবে বর্তমান প্রেক্ষাপট দেখে মনে ভয় ও রয়েছে তার এমনটাই জানাল পুস্পিতা।আপাতত ইংরেজি বিষয় নিয়ে কলেজে ভর্তি হ‌ওয়ার পাশাপাশি প্রতিযোগিতা মূলক পরিক্ষার প্রস্তুতি নিতে চায়।
পুস্পিতার রেজাল্ট হাতে মিলতেই সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছেছে বিদ্যালয়ের শিক্ষক রা।পুস্পিতার বাবা পঙ্কজ বিশ্বাস জানালেন মেয়ের সাফল্যে তিনি ভীষণ খুশি।মেয়ে যতদূর পড়তে চায় তিনি পড়াবেন। পুস্পিতার প্রাপ্ত নম্বর বাংলায়-৯০,শিক্ষাবিঞ্জানে-৯৯, ইংরেজি তে-৯৩,শরীর শিক্ষায়-৯৮ ,ভুগোলে-৯৪, সংস্কৃতে-৯৯।।

About Post Author