Home » ক্যানসার আক্রান্ত ১০০ মহিলাকে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যপালের

ক্যানসার আক্রান্ত ১০০ মহিলাকে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ শ্লীলতাহানির বিতর্কের আবহেই এবার নয়া পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সমাজের প্রান্তিক ও দরিদ্র শ্রেণির ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। সোমবার রাজভবনের এক্স হ্যান্ডেলে এই কথা জানানো হয়েছে। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শ্লীলতাহানির অভিযোগ ঢাকতেই কি এমন সিদ্ধান্ত রাজ্যপালের.

আরও পড়ুন   Lok Sabha Election 2024:মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের, ভাঙচুর হল গাড়ি

জানা গিয়েছে, রাজ্যপাল বোসের ‘মিশন কমপ্যাশন’ উদ্যোগের একটি অংশ হিসেবে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ। টুইটে রাজভবনের তরফে দুটি ইমেল আইডিও দেওয়া হয়েছে। governor-wb@nic.in এবং sr. spl. secretary. rajbhavan @gmail.com ইমেল করে আবেদন জমা করা যাবে। এছাড়াও চিঠি মারফতও আবেদন করা যেতে পারে। তবে কত টাকা সাহায্য় করা হবে, বা কীভাবে সেই অর্থ প্রদান করা হবে, তা এখনও জানা যায়নি। এই ইমেল আইডি দুটিতে ক্যানসার আক্রান্ত মহিলারা আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন   Narendra Modi and Mamata Banerjee: সন্দেশখালি প্রসঙ্গে ভাটপাড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির, আমডাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা ‘সন্দেশ’ দিলেন মমতা

উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী অভিযোগ করে, দুবার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে তিনি রাজভবনে কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেই নিয়ে সরব শাসক দল তৃণমূল। এই ঘটনারই তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুলিশও একটি অনুসন্ধান টিম গঠন করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য। যদিও, রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন অভিযোগ ভিত্তিহীন।

#Latestbengalinews

#Trendingnews

About Post Author