Home » টানা ৬ ম্যাচে জয়, চেন্নাইকে ছিটকে দিয়ে শেষ চারে বেঙ্গালুরু কার মুখোমুখি হচ্ছে?

টানা ৬ ম্যাচে জয়, চেন্নাইকে ছিটকে দিয়ে শেষ চারে বেঙ্গালুরু কার মুখোমুখি হচ্ছে?

সময় কলকাতা ডেস্ক, ১৯ মে : একটা সময় অবিশ্বাস্য ছিল। তবুও অসাধ্য সাধন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম আট ম্যাচে একটি জয় এবং অতঃপর টানা ছটি জয়। কিন্তু শেষ পর্যন্ত প্লে অফ রাউন্ডে জায়গা করে নিল বেঙ্গালুরু। ১৪ পয়েন্ট পেয়েও গ্ৰুপ লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান নিশ্চিত করল।  মরণ-বাঁচন ম্যাচে ২৭ রানে চেন্নাইকে হারিয়ে শেষ চারে বেঙ্গালুরু গেল ১৪ পয়েন্ট পাওয়া আরও দুই দল দিল্লি ও লখনউকে নেট রানরেটে পেছনে ফেলে।

আরও পড়ুনAston Villa: কথা রাখলেন এমি মার্টিনেজ, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন করল অ্যাস্টন ভিলা

আরও পড়ুন Rose Valleyঃ রোজভ্যালি মামলায় এবার দেবের বিরুদ্ধে ‘ফাইনাল’ চার্জশিট জমা দিল সিবিআই

শেষ চারে বেঙ্গালুরু কার মুখোমুখি হচ্ছে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে -অফ রাউন্ডে কার মুখোমুখি হবে  তা শনিবারের ম্যাচের পরেও নিশ্চিত নয়।কলকাতা নাইট রাইডার্স আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।রবিবার আইপিএলে গ্রূপের শেষ দুটি ম্যাচ রয়েছে। এই ম্যাচ দুটির শেষে নিশ্চিত হবে, কে দ্বিতীয় ও কে তৃতীয় হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য  লড়ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। রাজস্থান রবিবার কলকাতা কে হারাতে পারলেই  দ্বিতীয় স্থান পাকা করে ফেলবে । অন্যদিকে, দ্বিতীয় স্থান পেতে হলে রবিবাসরীয়  প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারাতে হবে, তবু জিতলেও হায়দ্রাবাদের তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে। দ্বিতীয় হতে পারলে বাড়তি সুবিধা। একটি ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছানো যাবে। হারলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার উপায় নেই। তৃতীয় হলে তখন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবিলা করতে হবে।।

 

আরও পড়ুন পার্থ – অর্জুনের যুদ্ধে কোথায় কে এগিয়ে, কোথায় কে পিছিয়ে?

আরও পড়ুন লকেটকে হারিয়ে ইতিহাস রচনা কি সম্ভব?

About Post Author