Home » Lok Sabha Election 2024: তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা থেকে জেলা, প্রবল ঝড়ের তাণ্ডবে বনগাঁয় তছনছ ভোটকেন্দ্র

Lok Sabha Election 2024: তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা থেকে জেলা, প্রবল ঝড়ের তাণ্ডবে বনগাঁয় তছনছ ভোটকেন্দ্র

সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্র- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোটগ্রহণ চলছে। এদিন ভোট চলাকালীনই স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। ঘড়ির কাঁটা পোনে বারোটা পার হতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামে। সঙ্গে বইতে থাকে বইতে থাকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। প্রবল ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা।

 আরও পড়ুন   ভ্যাপসা গরম কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া

পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট চলছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে মুহূর্তেই ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর এলাকার ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি। ঝড়ে ভেঙে পড়ে রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলিও। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড় বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ছেড়ে যে যার মত দৌড়ে পালায়। কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেই। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেল শহরবাসী। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা

হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সোমবার দিনভর শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৬-৯২ শতাংশ। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

#LokSabhaElection2024

#Latestbengalinews

About Post Author