সময় কলকাতা ডেস্ক, ২৬ মেঃ রবিবারই মাঝরাতে আছড়ে পড়বে সাইক্লোন ‘রেমাল’। রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায়। এদিন কলকাতায় ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবার ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর দাপট এড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে টানা ২১ ঘণ্টা উড়ান বন্ধ থাকবে দমদম বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, সাইক্লোন ‘রেমালের’ জন্য রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত দমদম বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। এর ফলে শতাধিক বিমান বাতিল হয়েছে।
আরও পড়ুন Child Death in Fire: পূর্ব দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড , মর্মান্তিক মৃত্যু ৭ নবজাতকের
এদিকে, ঘূর্ণিঝড়ের দাপটে সতর্কতা নিয়েছে ভারতীয় রেলও। দুর্যোগের আশঙ্কায় পূর্ব রেলের তরফে হাওড়া ও শিয়ালদহ লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ‘রেমাল’-এর জেরে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বেশকিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ২৬ মে, রবিবার রাত ১১ টা থেকে ১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে। বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়াও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। শেষ খবর অনুযায়ী, ২৬ মে, রবিবার রাত ১১ টা থেকে ১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। আপাতত তা বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে। ধীরে ধীরে তা এগোচ্ছে। সাগরদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ছিল ৩৬০ কিলোমিটার। আগামী ৬ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। এরপর রবিবার মাঝ রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সেই সময় এই সাইক্লোনটির গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাওয়া বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থার করছে। ক্যানিং থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে সরবে বলেই খবর।
#Cyclone’Remal’
#সাইক্লোন‘রেমাল’
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা