সৌভিক স্যান্যাল ও সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা , ২৭ মে : ঝড় থেমেছে, কিন্তু তাঁরা আর ফিরবেন না। দূরে নিস্তব্ধ সবুজ মাঠ। তাঁদের বাড়ির কাছে কলা গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে । ফলন্ত কলার কাঁদি প্রায় মাটি ছুঁয়েছে। ঝড়ের প্রকোপ ছিল বেশ তীব্র। আর সোমবার কলা বাগানে কলাগাছ এভাবেই পড়ে থাকতে দেখে গাছ কাটতে গেছিলেন ৬২ বছরের ফোরে সিং। ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তার লক্ষ্য করেননি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাবাকে বাঁচাতে গিয়ে পুত্র তরুণ সিংহও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকেই নিয়ে যাওয়া হয় বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। খান আন্তরিক করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁচানো যায়নি কাউকেই। পূর্ব বর্ধমানের মেমারির কোঙারপাড়ার বাবা – ছেলের প্রাণ কেড়েছে রেমাল।এভাবেই রেমাল কেড়েছে ছয় প্রাণ।
রেমালে সমগ্র বঙ্গ জুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬জনের। কেউ ঝড়ের দাপটে, কেউ বা ঝড়ের পরে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে, কেউ জমা জলের সঙ্গে ছুঁয়ে থাকা ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারে, কেউ ছাদের চাঙ্গড় ভেঙে -মৃত্যু এসেছে। রেমাল বঙ্গে কেড়েছে অন্তত ছয় প্রাণ ।
সোমবার সকালে মহেশতলার নুঙ্গিতে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারে ৫২ বছরের তাপসী দাসের। পানিহাটিতে হুকিং করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪৭ বছরের গোপাল বর্মনের। ঝড়ে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে রেনুকা মন্ডল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

রবিবার রাতেই ঝড়ের সময় কার্নিশ থেকে চাঙ্গড় ভেঙে রেমালে কলকাতায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এন্টালির এই ঘটনায় নিহতের নাম মহম্মদ সাজিব। সবমিলিয়ে ক্ষয় ক্ষতির পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা ছাড়া পূর্ব বর্ধমান সবমিলিয়ে রেমাল বঙ্গে কেড়েছে অন্তত ছয় প্রাণ ।
আরও পড়ুন রেমালের দাপট পূর্ববর্ধমানে, পিতা পুত্রের মৃত্যু মেমারিতে


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক