সময় কলকাতা ডেস্ক, ২৭ মে : রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় ‘রেমাল’। প্রায় ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয় সমুদ্রে। সমুদ্রের পাশাপাশি নদীতে ও তৈরি হয় প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইছে ঝড়ো হাওয়া। ক্রমশ বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার রাত ন’টা নাগাদ বঙ্গোপসাগরের সীমা ছাড়িয়া উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। যার কারণে সোমবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। অতিভারী বৃষ্টি শুরু হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যে উপকূল এলাকায় ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারে দাঁড়িয়েছে। সমুদ্রে এক থেকে তিন মিটার অবধি জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ফলে উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বাংলাদেশের ১৫ জেলাতে জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফেনি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ‘রেমাল’-এর প্রভাবে শুধু ঘূর্ণিঝড় নয়, প্রবল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিভিন্ন দফতরের তরফে কন্ট্রোল রুম ও হেল্পলাইন খোলা হয়েছে। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল- ৯৪৩২৬১০৪২৮। কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর হল- ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। WBSEDCL হেল্পলাইন নম্বর হল- ৮৯০০৭৯৩৫০৩-০৪। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতাতে। ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
#CyloneRemal
#সাইক্লোন’রেমাল’
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?