Home » Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?

Cristiano Ronaldo: জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক, কী রেকর্ড গড়লেন তিনি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ মেঃ তিনি যেখানেই যান, সেখানেই কোনও না কোনও রেকর্ড গড়েন। ফুটবল বিশ্বে এমন কথা প্রচলিত রয়েছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ঘিরে। বর্তমানে সৌদি আরবের লিগে খেলেন তিনি। সোমবার মরশুমের শেষ ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর ক্লাব আল নাসের। সেই ম্যাচে জোড়া গোল করেন ৩৯ বছরের ফুটবল তারকা। তার জোড়া গোলে ভর করে ৪-২ ব্যবধানে জয় পায় আল নাসের।

আরও পড়ুনঃ Mohun Bagan Transfer News: দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি মোহনবাগানের, চুক্তির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে…

আরও পড়ুনঃ Optical Illusion: তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হলে ৪৫ সেকেন্ডের মধ্যে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

সৌদি লিগে এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। চলতি মরসুমে মোট ৩৫ টি গোল করেছেন তিনি। সৌদি লিগে এক মরসুমে সর্বাধিক গোলের রেকর্ডটি ছিল  আবদেরাজ্জাক হামদাল্লাহর দখলে। ২০১৮-১৯ মরসুমে ৩৪ টি গোল করেছিলেন মরোক্কোজাত এই ফুটবলার। যদিও তখনও বিশ্ব ফুটবলের মানচিত্রে জায়গা করে উঠতে পারেনি সৌদি আরবের ক্লাব ফুটবল। তারপর দীর্ঘদিন আবদেরাজ্জাকের রেকর্ডটি অক্ষুন্ন ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন সিআরসেভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে অর্ধশতটি গোল করেছেন তিনি। তার ৫০ গোলের সুবাদে তার দলও প্রথমবার একমরশুমে শতাধিক গোলের নজির গড়ে।

আরও পড়ুনঃ Indian National Cricket Team: বিশ্বকাপ খেলতে নিউইয়র্কে পৌঁছল ভারতীয় ক্রিকেট দল, দলের সঙ্গে কেন নেই বিরাট?

আরও পড়ুনঃ Wriddhiman Saha: মমতাকে দেওয়া কথা রাখলেন, সৌরভ সাক্ষাতেই ‘ঘর ওয়াপসি’ বাংলার ঋদ্ধির

পাশাপাশি এদিন আরও একটা রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি আলাদা আলাদা লিগে এক মরশুমে করলেন সবচেয়ে বেশি গোলের নজির। এর আগে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। জুভেন্টাসের হয়ে সিরি-এ তেও এক মরসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগেও মরসুমের সর্বোচ্চ গোলদাতার নজির রয়েছে তার। আর এবার করলেন সৌদি লিগে। প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনাল্ডো যোগ দিয়েছিলেন আল নাসরে। ক্লাবের হয়ে ৬৯ ম্যাচ খেলে ইতিমধ্যে করে ফেলেছেন ৬৪ টি গোল।

About Post Author