সময় কলকাতা ডেস্ক, ৩ জুনঃ সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন জাফরানি মটন রেজালা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জাফরানি মটন রেজালা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই জাফরানি মটন রেজালা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। জাফরানি মটন রেজালা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। জাফরানি মটন রেজালা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
বেরেস্তা-তিন চা চামচ
জাঁয়ফল গুঁড়ো-আধ চা চামচ
জয়িত্রী গুঁড়ো-আধ চা চামচ
ফ্রেশ ক্রিম-আধ কাপ
দুধ-আধ কাপ
ঘি-দু চামচ
দুধে ভেজানো জাফরান- দু চা চামচ
কাঁচা লঙ্কা-তিন টি
কেওড়া জল- এক চা চামচ
রসুন বাটা-এক চা চামচ
আদা বাটা-এক চা চামচ
পেঁয়াজ বাটা-আধ কাপ
পোস্ত- ১ চা চামচ

প্রণালী
প্রথমেই কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে মাংসগুলি ভেজে নিন। আলাদা একটি পাত্রে পেঁয়াজ বাটা, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জায়ফল ও জয়িত্রী, পোস্ত, এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের মধ্যে দিয়ে ভাল করে কষিয়ে হালকা গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ক্রিম এবং দুধ দিয়ে দিন। এরপর জয়িত্রী-জায়ফল, চিনি আর জাফরান ভেজানো দুধ মিশিয়ে দিন। উপর থেকে কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নিন। পরোটা,রুমাল রুট কিংবা লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করুন জাফরানি মটন রেজালা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি