Home » বাংলায় সবুজ ঝড়ের পূর্বাভাস! ২ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক, কোচবিহারে এগিয়ে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়

বাংলায় সবুজ ঝড়ের পূর্বাভাস! ২ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক, কোচবিহারে এগিয়ে তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ৪ জুনঃ পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা চলছে। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সকলের মনে একটাই প্রশ্ন আগামী পাঁচ বছর রাজ সিংহাসনে বসবে কে? জয়ের মুকুটই বা উঠবে কার মাথায়? আর ক্ষণিকের অপেক্ষা। বাংলায় সবুজ ঝড়ের পূর্বাভাস। দুপুর ১২টা নাগাদ ফলাফল বলছে তৃণমূল এগিয়ে ৩০ আসনে। বিজেপি ১১। কংগ্রেস ১ আসনে এগিয়ে। এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল- 

আরও পড়ুন   West Bengal Lok sabha Election 2024 Resultঃ বিপুল ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে, জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল

সময় যত এগোচ্ছে নিজের রেকর্ড ক্রমাগত নিজেই ভাঙছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখনও পর্যন্ত ২ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক।

• স্বপন মজুমদারকে পিছনে ফেলে ৪৭৫৬৯ ভোটে এগিয়ে গেলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রাপ্ত ভোট ১২৩৫০৫। বারাসাতে আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মীরা। থালা বাজিয়ে শুরু উল্লাস।

• ষষ্ঠ রাউন্ড শেষে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে গেলেন বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল। বোলপুরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবির খেলা।

• ঘাটালের তারকা প্রার্থী দেব ৩৭ হাজার ২৭১ ভোটে এগিয়ে।

• মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে।

• হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ১৭ হাজার ৯৬ ভোটে এগিয়ে।

• তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এগিয়ে।

• তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ২৩ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে।

• কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় এগিয়ে।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৭৩ হাজার ৩৩৬ ভোটে এগিয়ে।

• ষষ্ঠ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ১৪ হাজার ৫৩৩ ভোটে এগিয়ে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল।

• সপ্তম রাউন্ড শেষে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ২ হাজার ৮১৭ ভোটে এগিয়ে।

• কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এগিয়ে ২৮ হাজার ৬২৪ ভোটে।

• তিন রাউন্ড গণনা শেষে জলপাইগুড়িতে ৩৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায়।

#বাংলায়সবুজঝড়েরপূর্বাভাস

#WestBengalLokSabhaElection2024Result

#LokSabhaElection2024

#Latestbengalinews

About Post Author