Home » T20 World Cup 2024: বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা, পাপুয়া নিউগিনিকে হারাল লড়াই করে

T20 World Cup 2024: বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা, পাপুয়া নিউগিনিকে হারাল লড়াই করে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা । আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল তারা। প্রথমে ব্যাট করে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা।

টসে জিতে পাপুয়া নিউ গিনিকে প্রথমে ব্যাট করতে পাঠান উগান্ডার অধিনায়ক। গুয়ানার নিউ প্রভিডেন্স স্টেডিয়ামের বোলিং সহায়ক উইকেটে বিশেষ সুবিধে করতে পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। তার মধ্যে সর্বাধিক রান করেন হিরি হিরি। ১৯ বলে ১৫ রান করেন তিনি। লেগা সাইকা ও কিপলিং ডোরিগা ১২ করে রান করেন। উগান্ডার বোলারেরা নজর কেড়েছেন। তাঁদের পাঁচ বোলারের  সকলেই উইকেট নিয়েছেন। সবচেয়ে ভাল বল করেছেন ফ্রাঙ্ক এনসুবুগা। তিনি চার ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। । ২টি করে উইকেট নেন অল্পেশ রমজানি, জুমা মিয়াগি ও কসমাস কিয়েউটাও। ১৯.১ ওভারেই ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস।

https://x.com/ICC/status/1798547194959872139

আরও পড়ুনঃ T20 World Cup 2024: পেসারদের দাপট, নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি কি তাদের মধ্য়ে একজন?

৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেও, লড়াই করতে হয় উগান্ডাকে। বোলিং সহায়ক পিচে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা । অ্যালেই নাউ ও নরম্যান ভানুয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে বিশেষ সুবিধে করতে পারছিলেন না তারা। সেই পরিস্থিতিতে দলকে একা টানেন রিয়াজাত আলি শাহ। ৫৬ বল খেলে ৩৩ রান করেন তিনি। জুমা মিয়াগি করেন ১৬ বলে ১৩ রান। রানের পুঁজি কম থাকায় লড়াই করেও দলকে জেতাতে পারেননি পাপুয়া নিউ গিনির বোলারেরা। ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় উগান্ডা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রিয়াজাত আলি শাহ।

About Post Author