স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুনঃ প্রায় দুই দশক দেশের হয়ে খেলার পর অবসরের কথা ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলে নিজের বুট জোড়া তুলে রাখবেন অধিনায়ক সুনীল। বৃহস্পতিবার সুনীলদের সামনে প্রতিপক্ষ কুয়েত। বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য ম্যাচটি জিততেই হলে ইগর স্টিমাচের ছেলেদের। তাই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। একই সঙ্গে ভারতীয় ফুটবলের একটি বর্ণময় অধ্যায়ের অবসান হবে। সেই ম্যাচের আগে সুনীলকে শুভেচ্ছা জানালেন বিশ্বফুটবলের আর এক কিংবদন্তী লুকা মদ্রিচ।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ব্যাটে বলে দুরন্ত স্টোইনিস, ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। ভিডিওবার্তায় মদ্রিচকে বলতে শোনা গিয়েছে, “জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা সুনীল। তোমার দারুণ কেরিয়ার। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু কথা বলতে চাই। সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারবে তোমরাই। তার জন্য ম্যাচটি তোমাদের জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে ফিরো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা।” সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সুনীলদের হেডস্যার স্টিমাচ। তিনি লিখেছেন, “ধন্যবাদ লুকা। যথাসাধ্য চেষ্টা করব আমাদের দেশ ও আমাদের অধিনায়ককে গর্বিত করার জন্য।”
আরও পড়ুনঃ T20 World Cup 2024: বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা, পাপুয়া নিউগিনিকে হারাল লড়াই করে
আরও পড়ুনঃ T20 World Cup 2024: পেসারদের দাপট, নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের
রিয়াল মাদ্রিদের হয়ে গত দশ বছরে প্রায় সব বড় প্রতিযোগিতা জিতেছেন মদ্রিচ। পাশাপাশি ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপে ফাইনালে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। সুনীলের মত তিনিও পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। এখন সুনীল-সহ ভারতীয় দলকে তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তার প্রতিফলন মাঠে ছাংতেরা দেখাতে পারেন কিনা সেদিকেই নজর কোটি কোটি ভারতবাসীর।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার