Home » গরমে নাজেহাল! ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ আইসক্রিম

গরমে নাজেহাল! ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন গন্ধরাজ আইসক্রিম

সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তাপমাত্রার পারদ ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে জেলায় জেলায়। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এইসময় গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে কমবেশি সবারই আইসক্রিম খেতে মন চায়। গরমে ঠান্ডার আমেজ উপভোগ করতে বানিয়ে ফেলুন গন্ধরাজ আইসক্রিম। গন্ধরাজ লেবু আর পাতিলেবুর মেলবন্ধনে তৈরি এই গন্ধরাজ আইসক্রিম সবারই মন জপ্য করবে। বাড়ির বড়ো থেকে ছোট, সকলেই চেটেপুটে খাবে এই গন্ধরাজ আইসক্রিম। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই গন্ধরাজ আইসক্রিম। গন্ধরাজ আইসক্রিম বানানোর জন্য রইল রেসিপি-

আরও পড়ুন    OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

উপকরণ

১ টেবিল চামচ গন্ধরাজ লেবুর খোসা
২ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস
২ টেবিল চামচ পাতিলেবুর রস
আধ চা চামচ গন্ধরাজ এসেন্স
১ কাপ উইপ ক্রিম
আধ কাপ কনডেন্সড মিল্ক

আরও পড়ুন   লোকসভা ভোট মিটতেই মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন

প্রণালী

প্রথমেই একটি বড় পাত্রে ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বা হাতের সাহায্যে মিনিট পাঁচেক ভাল করে ফেটিয়ে নিন। এবার লেবুর রসের সঙ্গে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিয়ে ক্রিমের সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। একে একে গন্ধরাজ এসেন্স, গন্ধরাজ লেবুর খোসা ভাল করে মিশিয়ে নিন। এরপর পাত্রটিকে ফয়েল পেপারে মুড়ে ১০ থেকে ১২ ঘণ্টা ফ্রিজ়ে রেখে দিন। ১০ ঘণ্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গন্ধরাজ আইসক্রিম।

#Gandharajicecream

#গন্ধরাজআইসক্রিম

About Post Author