Home » সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যান্ডেলে, তরুণীর মাথা পিষে দিল সিমেন্ট বোঝাই লরি

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যান্ডেলে, তরুণীর মাথা পিষে দিল সিমেন্ট বোঝাই লরি

সময় কলকাতা ডেস্ক: ১১ জুনঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির ব্যান্ডেলে। তরুণীর মাথা পিষে দিল দ্রুত গতিতে আসা সিমেন্ট বোঝাই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ঘাতক লরিটির চালককেও।

আরও পড়ুন   কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল মোড়ের দিক থেকে লিচু বাগানের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। ব্যান্ডেল পাম্পের কাছে ওই তরুণীকে পিছন থেকে ধাক্কা দেয় সিমেন্ট বোঝাই লরিটি। আর তাতেই রাস্তায় ছিটকে পড়েন তরুণী। সেই সময় লরির পিছনের চাকা তরুণীর মাথা পিষে দিয়ে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি বেগতিক বুঝে লরি নিয়ে পালানোর চেষ্টা করে চালক। এলাকার তিনজন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে তাঁকে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

এরপর ব্যান্ডেল লিচু বাগান মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলেন তাঁরা। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় ব্যান্ডেল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম রিম্পা হরিজন। বয়স ২০। তাঁর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ঘাতক লরিটির চালককেও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মালবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাফেরা করে। এর আগে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি বলেই অভিযোগ তাদের।

#Roadaccident

#Latestbengalinews

#Accidentinhooghly

#

About Post Author