Home » নামিবিয়াকে খুন করে সুপার এইটে অস্ট্রেলিয়া

নামিবিয়াকে খুন করে সুপার এইটে অস্ট্রেলিয়া

সময় কলকাতা ডেস্ক, ১২ জুন :  নামিবিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় একটি বিষয় প্রমাণ করল যে, খেলার প্রসার বাড়াতে গিয়ে আগ্রহ কমিয়ে ফেলছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। পাওয়ার প্লে-তে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৭২ রানে নামিবিয়াকে অলআউট করে ৫. ৪ ওভারে এক উইকেট হারিয়ে রান তুলে নেয় অস্ট্রেলিয়া। নামিবিয়ার ৭২ রানের মধ্যে ইরাসমাস একাই করেন ৩৬। বাকিরা ছিলেন আয়ারাম গয়ারাম। সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। তিনি ১২ রানে ৪ উইকেট পান। ৮ বল খেলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান ওয়ার্নার। হেড ও মার্শ অনায়াসে জয়ের লক্ষ্যে নিয়ে যান দলকে। এই জয় অজিদের টানা তৃতীয় জয়। সুপার এইটে পৌঁছে গেল তারা।

আরও পড়ুন :DA: মে নয়, এপ্রিল থেকেই ৪ শতাংশ DA বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

About Post Author